somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সক্ষমতা যারা দেখতে পায় না তাদের মতো অক্ষম মানুষ আর নেই ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অবাক করা ১৪টি সক্ষমতা-
১। কেউ কি ভেবেছিলো স্বাধীনতার ৪৫ বছর পরেও সাকা, মুজাহিদ, নিযামী, মীরকাসিমের মতো মহা প্রতাপশালীদের ও ভয়ংকর যুদ্ধাপরাধীদের বাংলাদেশ ফাঁসিতে ঝুলাতে পারবে?
২। কেউ কি ভেবেছিলো খাদ্যসংকটের দেশ যেখানে কৃষিজমি বিপদজনকভাবে কমে যাচ্ছে সেই দেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিবে?
৩। কেউ কি ভেবেছিলো চিরআমদানি নির্ভর বাংলাদেশের রফতানি তার আমদানিকে ছাড়িয়ে যাবে?
৪। কেউ কি ভেবেছিলো পোশাক রফতানিতে বাংলাদেশ শীর্ষদেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাবে?
৫। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ স্বল্প সময়ে বিদ্যুত উৎপাদন সক্ষমতা ৩৫০০ মেগাওয়াট থেকে ১৫০০০ মেগাওয়াটে পৌছে যাবে?
৬। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ পদ্মাসেতু নিজের টাকায় করার সাহস করবে?
৭। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ পশ্চিমাদের ধমক আর বিশ্বব্যাংকের খবরদারির জবাব দিতে পারবে?
৮। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ মাছ চাষে বিশ্বের চতুর্থ দেশ হবে? ইলিশ উৎপাদন প্রায় চারগুণ বাড়বে?
৯। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ সরকারি চাকুরিজীবীদের বেতন ডাবল করে ২৪ হাজার কোটি টাকা থেকে ৫২ হাজার কোটি টাকা ব্যয় করতে পারবে ১ বছরেই?
১০। কেউ কি ভেবেছিলো বাংলাদেশ কয়েক লাখ বিদেশিকে চাকুরি দিবে আর তাদের বেতন দিবে বছরে ৫০/৬০ হাজার কোটি টাকা?
১১। কেউ কি ভেবেছিলো এই বাংলাদেশে ১৩ কোটি মোবাইল ফোন থাকবে? তারা বছরে ৩০ হাজার কোটি টাকার কথা বলবে?
১২। কেউ কি ভেবেছিলো বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ১ বছরে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে?
১৩। কেউ কি ভেবেছিলো বাংলাদেশে শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার বিস্ময়কর রকম কমিয়ে গড় আয়ু ৭১ ছাড়িয়ে যাবে?
১৪। কেউ কি ভেবেছিলো বাংলাদেশে প্রতিদিন দেশের সব প্রান্তে মোবাইলে নির্বিঘ্নে শত শত কোটি টাকার লেনদেন করা যাবে?

আরও বলবো?

বিশাল রেমিটেন্স, ডিজিটাইলাইজেশন, মানুষের ক্রয়ক্ষমতা, দুই ঈদের দুই লাখ কোটি টাকার ব্যবসা, সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেট!
বাংলাদেশের সক্ষমতা এর পরেও যারা বুঝবে না, তাদের উদ্দেশ্য বা বোঝার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×