somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিভি লেখা নিয়ে কিছু কথা (BRAND or BIN)

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিভি আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে কথা বলে। সিভিতে আপনি নিজেকে তুলে ধরেন। এখন ছেড়া নোংরা জামার মতো তুলে ধরবেন নাকি ব্র্যান্ডের আকর্ষণীয় মনোহর করে তুলে ধরবেন, সে আপনার বিষয়। ৯৬% সিভি দেখলেই মনে হয় নোংরা ছেড়া জামার মতো, কোন যত্ন নেই, কোন সিরিয়াসনেস নেই।

নোংরা ছেড়া জামা পরে আপনি কি ইন্টারভিউবোর্ডে যান? জান না। তবে অযত্নে ভরা, ভুলে ভরা, পদের সাথে কোন সংযোগ না বলেই সেই সিভি কীভাবে পাঠান? সেই সিভিটা তখন হয়ে যায় নোংরা জামার মতোই।

সিভিতে চাকুরি পেলে আপনি কিন্তু নতুন নতুন শার্ট, শাড়ি অনেক কিছু কিনতে পারবেন। তাহলে তার যত্ন নিচ্ছেন না কেন? প্রতিটা চাকুরির জন্য সিভিকে প্রতিবার সাজাতে হবে, এবং প্রতিবার আলাদাভাবে। সিভিকে এমনভাবে সাজান, যেন অন্তত ইন্টারভিউবোর্ডে যেতে পারেন।

না জানলে পরামর্শ নিন।

সিভি নিয়ে আসলে কারা সবচেয়ে ভালো বলতে পারবেন? যারা আসলে কমিউনিকেশন স্কিলস খুব ভালো জানেন, তাদের কাছ থেকেই সিভি নিয়ে পরামর্শ নেয়া ভালো।

কারণ কী?
কারণ, সিভি হলো টোটালি একটা কমিউনিকেশন টুল। আপনি আপনার সবকিছু কার্বন কপি করে পাঠিয়ে দিচ্ছেন সিভির প্রতিটা শব্দে।
প্রতিটা শব্দি আপনাকে কমিউনিকেইট করে চাকুরিদাতার সাথে।

সিভি লিখতে হলে জানতে চাই কমিউনিকেশন স্কিলস-
একটা সিভি হতে হবে Complete, Concise, Clear, Concrete, Correct, এবং থাকতে হবে Courtesy ও Consideration এর একটা বোধ।
এখন এই ৭টি বিষয় খুব ভালোভাবে জানলে,
আপনি শুধু সিভি নয়, যা কিছুই লিখবেন সেটাই হবে চমৎকার।

ভুলে ভরা, দুই দিন পাতা কিছু লিখে পাঠালেই কি সিভি হয়ে যায়? কখনোই নয়। সিভি হচ্ছে লেখালেখির মুন্সিয়ানার এক সর্বোচ্চ ধাপ। আর সেই বিষয়টাকেই আমরা খুব সহজ ভাবতে দিয়ে চরম অবহেলা করি, অযত্ন করি এবং তার ফলাফল কী?

ফলাফল হলো ১০০ সিভির মধ্যে ৯৬টি সিভিই বিনে ফেলে দেয়া হয়। মাত্র ৪% (সর্বোচ্চ) সিভি শেষ পর্যন্ত ইন্টারভিউবোর্ডের টেবিলে যেতে পারে।

একটা আগাছামুক্ত সিভি হতে হবে। একটা অতিরিক্ত শব্দ থাকবে না। জায়গা খুবই কম, সেখানে প্রতিটা শব্দ লেখার আগে চিন্তা করুন, কী লিখলে আপনার সিভি ভালো লাগবে।

কথা খুব পরিষ্কার। আগাছায় ভরা কোনকিছুই মানুষ পছন্দ করে না। মানুষ পছন্দ করে নিট অ্যান্ড ক্লিন জিনিস। এবং আরও পরিষ্কার কথা, এই নিট অ্যান্ড ক্লিন সিভি লিখতে জানে মাত্র ৪% মানুষ।

সিদ্ধান্ত আপনার, আপনার সিভি আপনার ব্র্যান্ড হবে নাকি বিনের খোরাক হবে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×