আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না
তাই কোনো তাড়াও থাকেনা ঘরে ফেরার
একটা দায়িত্ত্বভরা কলস আছে ,
ওটার ভেতর জল রাখি---
আর একটা মাঝারী আকারের গাছ আছে
সেই গাছে জল দেই রোজ ।
দিতে হয় ।
কারণ ওই গাছটাকে আমি-ই তো নিয়ে এসেছি ।
ভুলে গেছি আমার চাওয়া-পাওয়া ,
শুধু দেখি একটুকরো আকাশ
জানালার ফাঁক থেকে...
এই জানালাটাও আমার নয় ।
যে কোনোদিন , যে কোনো সময় এই জানালায় আর কারো পর্দা ঝুলবে ।
আমাকে বারবার উপড়ে ফেলা হয় ,
এখান থেকে সেখানে ।
কেউ বলেনা থাকুক না ও ওর শেকড়টা নিয়ে !
অযাচিতভাবে প্রতিদিন-প্রতিক্ষণ অপেক্ষা করি ,
কেউ একজন আসবে মশাল নিয়ে হাতে---
চারিদিকের অন্যায়-দূর্নীতি সবকিছুকে এক নিমিষে লন্ডভন্ড করে দেবে ।
স্বপ্ন দেখি আমার তপোবন আমাকে একটা শেকড় দিয়েছে
বড্ড এলোমেলো একটা জীবন ।
আনন্দ করতে গেলে কারণ দর্শাতে হয়
মাথার ওপর অভিভাবক নামের পদমর্যাদার কাছে
ভালোবাসতে গেলে ভাবতে হয় ,
স্বপ্ন দেখতে গেলে হিসেব দিতে হয় ,
হাসি দিতে গেলে কারণ খুঁজতে হয় ।
তবুও বলি ভালো আছি ,
ভালো রাখি যে কোনো মূল্যে ।
সমাজ দেখেনা মানুষের আবেগ
স্বজন যাদের ভাবি , তারা অনুভব করেনা আমাকে ।
তারপরেও ছুটে চলি , চলছি , চলবো ।
হ্যামিল্টন , কানাডা
৩০ সেপ্টেম্বর , ২০১৩ ইং ।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।