
পৃথিবীর নানা দেশে নানান ভাষা , এই ভাষার উৎপত্তি কিভাবে এবং কেনও নানা জাতীর নানা ভাষার সৃষ্টি হয়েছে । তা হয়তো ভাষাবিদ গন বলতে পারবে । আমাদের দেশের নানান জেলায় নানা রকমের ভাষা । যেমন , হেরায় , কোনে গিছিল, কবে আলু , ক্যারাম আছিস , ভাত খাবুলা , স্যান করবুলা । বাড়ী যাচ্ছুনু , বাজারে গিছুনি , গম আছরে বা , বুজ্জির দোহান , এক্ষান থিও , লেল হুইছ করছে , বাহে , এরিও , যারগই , পুলাপাইন , ইতা কিতা কথা কউরে বা , এস্কুল , নাইতে যাচ্ছি , মগোর , হাইলা , কামলা , হলিগা , হেতানের , পিছলি পড়ি গিছিলাম । এসব ধরনের আরও অনেক আঞ্চলিক ভাষা রয়েছে । এই সকল আঞ্চলিক ভাষার রক্ষানাবেক্ষন এর জন্য কোন উদ্যোগ সরকারী বা বেসরকারি ভাবে আছে কিনা জানিনা । কিংবা এসকল আঞ্চলিক ভাষার গবেষণা হয় কিনা বা তা পুস্তক আকারে প্রকাশিত হয় কিনা বা হচ্ছে কিনা জানিনা । তাই আমার মনে হয় , আমাদের দেশের নানা জায়গার নানা আঞ্চলিক ভাষাগুলির জন্য একটি তত্ত ভাণ্ডার থাকা দরকার ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



