জানিস স্বপ্ন ছিল-
যদি আকাশ থেকে চুঁইয়ে পড়তো
অন্তত একটি ফোঁটা জোৎস্নাপ্রভা
আমি চন্দন ছেনে মেশাতাম তাতে-
জোছনা ফুল ফোঁটাতে তোর কপালে
শাড়ি'টি দিতাম সাঁঝ-কুসুমি রংয়ে'র
সাঁওতালী ঢঙ্গে খোঁপায় বুনো ফুল
দিতাম গুঁজে না শুনে তোর বারণ !
সেই বয়োঃসন্ধিতে পণ করেছিলাম
হারাবো তরে লয়ে লোকালয় ছেড়ে
লাল পাহাড়ের দেশে যৌবন পবনে ।
© নীল প্রলয় নিপু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

