সমস্যা তো একটা নয়
রাজাকার ছড়িয়ে আছে গোটা দেশময়
কাকে ধরি, কাকে মারি, ঝুলাই কাকে দড়িতে
জামাত-শিবির দাঙ্গাবাজ এই বুঝি চায় লড়িতে।
উঠলো জেগে ছাত্রসেনা
হাত মিলালো হাতে
সারা বাংলা উঠলো জেগে
ছুটলো একসাথে।
তালে তালে চলছে স্লোগান রাজাকার তোর মুক্তি নাই
ফাঁসি চাই ফাঁসি চাই কাদের মোল্লার ফাসি চাই
ফাঁসি চাই ফাঁসি চাই গো আজমের ফাঁসি চাই
রাজাকার আর দালাল'দের সোনার বাংলায় ঠাই নাই।
ধার ধারিনা রাজনীতি আর কুটনীতি'র কুট চাল
৭১ প্রো-প্রজন্ম ধরেছে আজ হাল
ঘুমাও তুমি মা শান্ত হয়ে আমরা জেগে থাকব
আর দেবোনা ঝরাতে রক্ত সব রাজাকার রুখব।
কেমন জেগেছে সারা বাংলা দেখতে যদি চাও
শাহবাগ চত্তরে একবার ঘুড়ে যাও!
কন্ঠে বাজুক একাত্ততা স্লোগানে স্লোগানে ভাসি
বল বারেবার সোনার বাংলা তোমায়
(বড় বেশি) ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




