বোলারদের বোলিং এ্যাকশান নিয়া যখন প্রশ্ন ওঠে তখন কেন জানি আমার মাথার ভিতরটা চিন চিন করে।
যদি কোনোদিন আই.ছি.ছি'র প্রেসিডেন্ট হইতে পারতাম তাইলে সালার বোলিং এ্যাকশান শব্দটাই ক্রিকেট থিকা উঠাইয়া দিতাম। ক্যান ব্যাটসম্যান'রা যখন স্কুপ, হেলিকাপ্টার, পেরিস্কোপ, সুইয়া বইয়া আপার কাট-লোয়ার কাট সট খেলে তখন কি বোলার'রা মানা করে? তখন ত আপনারা সবাই ঠেইলা তালি বাজান। তাইলে বোলার'গো বেলায় এত কথা ক্যান? হাত ভাইঙ্গা বল করতে পারবি না, চাক্কা বল (ঢিল্লা বল) করতে পারবি না আর গড়াইয়া বল করা ত জন্ম থিকাই নিষেধ! আরে ব্যাডারা ব্যাটসম্যান সুইপ (ঝাড়ু) সট খেলতে পারলে বোলার গড়াইয়া বল করতে পারবো না ক্যান! কর্তৃপক্ষের কামডা কি? তারা খেলার মাঠের এইসব বৈষম্য চোখে দেখেনা?
ব্যাটসম্যানের উলটা পালটা সট যদি "ওকে" হয় তাইলে বোলারের উলটা পালটা বলও "ওকে" করতে হইব। এক খেলায় দুই নীতি চলব না। আমার হাত আমি ভাইঙ্গা বল করুম নাকি আস্তা রাইক্ষা বল করুম ওইডা আমার ব্যাপার। তুই বলার কে? চাক্কা বল (ঢিল্লা বল) করা আমার অধিকার। তোমরা এই গার্ড সেই গার্ড হেলমেট নাকি মামলেট কি সব পড়, আমরা কি মানা করি? তাইলে আমরা চাক্কা বল (ঢিল্লা বল) করতে পারুম না কেন? চাক্কা বলে (ঢিল্লা বল) পারলে স্কুপ মাইরা ছক্কা-চাইর মার না, আমরা কি মানা করছি?
দুইদিন পড়ে হয়ত নতুন নিয়ম করবা জোরে বল করাও নিষেধ, কেন? ব্যাটসম্যান'রা ভয় পায়
সালার আই.ছি.ছি।।। একদম ছি! বেশি ছি! আমি কইলাম ছি, আপনেও কন "ছি.......ছি, ছি"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

