somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই জনমে পুরুষ হব (১৮+)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- ঐ ছেড়ি তোর চলন বাঁকা
- চলন নয়, মোর গতর বাঁকা!

- ছেড়ি, তোর ত কথাও বাঁকা
- না, না আমার ঠোট যে বাঁকা!

- তুই ত ছেড়ি বকিস বেশি,
হাসিস যে খুব গা দুলিয়ে
- মা বলে, তুই সর্বনাশী
ঐ হাসি তোর মুন্ডু খাবে!

- আচ্ছা, তোর নাম কি কলমি লতা?
লোকে বলে
- কলমি লতা? ভুলে গেছি, হয়ত ছিল
কোন কালে!

- শাড়ি তোকে মানায় ভালো
বয়স তোর কত হল?
- শরীরটাকে পেঁচিয়ে রাখি
বয়সটা যে মিষ্টি ষোল!

- তুই বুঝি খুব দস্যি ছিলি?
ঐ যে কত কাঁটা ছেড়া
- এই এখানে বুকের কাছে?
আরো আছে, দেখবি, দাড়া!

- অন্ধকারে ভাল্লাগে না
যাবি? নতুন জামা দেব
- জামা, জুতা, লিপস্টিক?
আয়না চুড়ি তা ও নেব!

- সত্যি যাবি? আয় চল তবে
এ জায়গাটা নোংরা পঁচা আমার ভিষন ঘেন্না লাগে
- আমার ও খুব বিশ্রি লাগে
ল্যাম্পপোষ্টের আড়ল থেকে হায়নাগুলো তাকিয়ে থাকে!

- কি হল? দাড়ালি কেন?
পথ ত সবে শুরু হল
- এই পথটা অনেক চেনা
অন্য পথে নিয়ে চল!

- হাতটা ধরি? কোমরটাও?
বুকটা তোর ঢেউয়ের মত
- এইখানে না, একটু নিচে
ঐখানেতেই হৃদয় আছে!

- থাকবি ক'দিন? আমার কাছে?
নতুন একটা নাম দেব তোর
নতুন একটা শাড়িও দেব
নতুন একটা বর্ণমালায়
নতুন করে সাজিয়ে তোকে
জলছবিতে বাঁধিয়ে দেব!

- ঐ ওখানে সবই আছে
নাম না জানা ফুলের গন্ধ
পাখির যত কলকলানি
রংধনু সাত রঙের ছোয়া
ঝর্নাধারা নুপুর পায়ে
টুপ টুপ টুপ বৃষ্টি ভেজা!

- ঐ ছেড়ি, তোর দেমাগ ভারি?
আমি কি খুব চাইছি বেশি?
রোজ সকালে পুঁজো দিবি
সাঝের বেলায় আলো দিবি
আর,
শরীরেরও ত দাবী আছে
পুরুষ মানুষ শরীর বোঝে!

- নারীও ত শরীর খোঁজে
বুকের ভিতর, বাহুর ভাজে!
কিসের পুঁজো, কিসের আলো?
সাপের মত পুরুষগুলো
অন্ধকারে জাপটে ধরে
শরীরটাকেই পুঁজো করে!

- হয়নি কেন বিয়ে তবে?
কেউ কখনো চায়নি তোকে?
বিয়ে হলে স্বামী হত
বছর বাদে কোল জুড়িয়ে
মিষ্টি একটা ছেলে হত!
- বিয়ে সেত হচ্ছে রোজই
যাদের কাছে গতর বেঁচি!
ছেলে হলে পুরুষ হবে
আমার মত কোন নারীর
শরীরটাকে পুঁজো দেবে!

- ঠিক আছে যা চাই না তোকে
ঐ ওখানে অনেক পাবো!

- আমিও তোমায় নিচ্ছি না ত
এ জনম ত চলেই যাবে
অন্ধকারে, এমনি ভাবে
আর একটা চাই নতুন জনম
সেই জনমে পুরুষ হব
তুমি হবে আমার নারী
এমনি করে তোমার শরীর
বাঘের মত খুবলে খাব!!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×