সে অনেক কাল আগের কথা। মোবাইল নামক যন্ত্র টি মানুষ কথা বলা ছাড়া তেমন বিশেষ কোন কাজে ব্যবহার করত না। সেই সময় টায় কোন বিশেষ দিনে একে অপরকে শুভেচ্ছা জানাত এই মোবাইলের মাধ্যমে।প্রিও মানুষ,বন্ধু,আত্নীয়,পরিবার সবাই কে ফোন কল করে শুভেচ্ছা জানান হোত। ব্যস্ততার কারনে যেই মানুষ গুলোর সাথে সারা বছর কথা বলা হোত না সেই মানুষ গুলোর সাথে এই শুভেচ্ছা বিনিময়ের উসিলায় একটু খানিক সময় আলাপ হয়ে যেত। তারপর আসল মেসেজ এর যামানা। ৫ টাকায় ৫০০,১০০ এসএমএস কিনে গনহারে সবাইকে শুভেচ্ছা জানানো হোত।অনেকে প্রিও মানুষের শুভেচ্ছা মেসেজ পাওয়ার আশায় ফোন হাতে নিয়ে বসে থাকত।সেই ফোন কল আর মেসেজের শুভেচ্ছা কিন্তু সবাই কে দেয়া হোত না। বিশেষ মানুষগুলই শুধু সেই অনুভূতির ভাগ পেত। অবশেষে আসল ফেসবুক যুগ।বাকিটা আর বলতে চাই না।কিছুক্ষন আগে এক ছোট ভাইয়ের সাথে ফেসবুকে চ্যাটিং এর কিছু অংশ নিম্নে দেয়া হোল........
ছোট ভাই : শুভ নববরষ
আমি : অগ্রীম জানায় দিলা নাকি???
ছোট ভাই : (লাইক এর ইমো হবে)
আমি: টাইম মত আমার শুভেচ্ছা পেয়ে যাবা ভাইয়া
ছোট ভাই : টাইম তো হয়ে গেসে। তুমি কি আমেরিকা থেকে শুভেচ্ছা জানাবা নাকি (চোখ টিপ দেয়ার ইমো হবে)
আমি: হেহেহে ভাইয়া ইহা তো ইংরেজী হ্যাপী নিউ ইয়ার না নহে। ইহা আমাদের বাংলা নববরষ। প্রভাতের উষালগ্নে ইহার সাল গননা শুরু হয়।
অত:পর ছোট ভাই অফলাইন হয়ে গেল। হয়তো তার গফ এর সাথে শুভেচ্ছা বিনিময়ে ব্যাস্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

