# শাফিক আফতাব #
স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্যে যেটুকু আমি :
তাতে তো ভালোবাসা পাবার কথা নয় ;
ভুল করে ভালোবেসেছিলো রূপসী মেয়েটি,
ভুল করে কাছে এসেছিলো ;
বকের মতোন ফাঁদে পড়েছিলো।
ফাঁদ তো পাতিনি আমি ;
কেনো সে ফাঁদে পড়বে ?
অনায়াসে কেনো সে ভালোবাসবে,
আজন্ম দুখী এই আমি ; আমার ছিলোনা কিছ,ু কোনদিন ;
এমনকি প্রাঞ্জল সাবলীল শব্দমালা,
মোহন কোমল ব্যবহার পৈত্রিকসূত্রে প্রাপ্ত হইনি ।
আমি আজন্ম কঠিন কর্কস এক অসামাজিক জীব ;
পীড়িত এক কাঙাল,
সহায় আর সম্বলহীন এক নিঃস্ব বিত অস্তিত্ব :
কেনো তবে থাকবে ভালোবাসা পাবার অধিকার ?
ছিলোনা । জানি আমি। ভালোবাসা পাবার তাই সাধ ছিলোনা আমার ।
মেয়েটি অনিবার্য ফাঁদে পড়ে ভালোবাসলো, কাছে আসলো ;
ভালোবেসে ফোটালে গুচ্ছ গুচ্ছ ফুল ;
মদির এক অমরাবতী বয়ে আনলো আমার ছনের কুঁড়েঘরে,
আমি শুভ্র আর স্বচ্ছ হয়ে উঠলাম।
ভালোবাসার ফাঁদ তো পাতিনি আমি
তবে কেনো রূপসী মেয়েটি আমায় ভালোবাসলো?
০৯.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




