..............শাফিক আফতাব.......................
দশ বছর আগের মানুষ,
আর আজকের মানুষ, আকাশ-পাতাল ব্যবধান।
মানুষ দিনে দিনে শিক্ষিত হচ্ছে ; বলা যায় শিলিত
আর মার্জিত হচ্ছে ;
তাই বলে মানুষ কি মেধাবী হচ্ছে ?
মেধার চেয়ে মানুষের ভান বাড়ছে !
সংগ্রামের চেয়ে কৌশল বাড়ছে,
বাঁচার জন্য তাদের বুদ্ধি বাড়ছে,
মানুষ অতিআধুনিক যুগে বড় স্মার্ট ;
শাকসবজির ভেতর ভিটামিনের খবর তাদের জানা,
ভূগর্ভস্থ খনিজের খবরও তাদের জানা,
জীবাস্মের কাজ কী ? তা তারা জানে,
তারা এখন পিচঢালা পথে হাঁটে ; শার্টপ্যান্ট খিচে রাস্তায় বেরুয়
যেন রাজপুত্র !
শিক্ষার হার বাড়ছে দেশে, বাড়ছে কলকারখানা,
উৎপাদন বাড়ছে, বাড়ছে বৈদশিকমূদ্রার আয় ;
প্রতিটি বাড়িতে হ্যারিকেনের ধৃষ্ণির স্থলে জ্বলছে হাজার পাওয়ারের
এনার্জি বাল্ব ;
মানুষ আজ বেশ স্বাস্থ্যসচেতন, তারা নিত্যই স্বাস্থ্য পরীক্ষা করায় ;
রুটিন মাফিক আগাছা বাছে ;
মানুষের, কথা বলা, আরাম আয়েশ বিলাসের মহড়া
সবই বাড়ছে :
শুধু মানবতা বাড়েনি মানুষের ;
বাড়নি নীতিবোধ, হালাল হারামের পার্থক্য ;
আধুনিক শিক্ষা মানুষকে মানবতাবাদী করতে ব্যর্থ ?
তাহলে এই অত্যাধুনিক শিক্ষা দিয়ে আমরা কী করবো ?
এঁদো কাদা জলভরা মৃত্তিকার শরীর ছানা দিনগুলি ভালো ছিলো আমাদের !
বড় ভালো ছিলো আউশ ধানের ভাত
শাকপাতা ভর্তা
আর রোগা গাভীর দুধ।
১১.০২.২০১৩
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




