শাফিক আফতাব----------------
রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনার গভীরে ডুবে যাই,
চরাচর ঘুমে ঢুলুঢুল করে। অথচ আমার চোখে আসেনা ঘুম ;
বাতাসের তারে গুনগুন কে যেন বেজে যায় শাশ্বত সুন্দর সানাই :
স্মৃতিগুলো খইয়ের মতোন ফুটে ওঠে, মনে যেন ওদের নবান্নের ধুম।
মনে হয় তারাভরা আকাশ, অরণ্যের নির্জনতায় তুমি একদিন
মন দিয়েছিলে, সাথে দিয়েছিলো ফুলের ডালার মতোন মসৃন উর্বর দেহ :
তোমার আলাকোচ্ছটায় হয়েছিলাম পৃথিবীর সেরা রঙিন ;
তোমার স্পর্শে দুর হয়েছিলো, জীবনের কঠিন দুরারোগ্য রোগ; মেহ।
দিনের শেষে প্রতিদিন রাত্রি আসে, স্মৃতির জোনাকি নিয়ে তুমি আসো,
সারারাত জোনাকি কনের মতোন জ্বলে রাখো হৃদয়ের ঝাউশাখা ;
কাছে নেই, তবু তুমি কত যেন ভালোবাসো_
তোমার গভীরে ডুবে গেছে আমার প্রেম আর ভালোবাসার প্রশাখা।
রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনা নিয়ে ঘুমোতে যাই
ঘুম আর কই আসে ! তোমার আলোতে যে আমার ঘর রোশনাই।
১১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


