শাফিক আফতাব----------------
রাত্রি গভীর। মাঝিরা নেমেছে খালে
হাত দিয়েছে নরম খাঁচার জালে
কেউ ঢুকেছে বাংকারে
কেউ পাতাল রেলে ভ্রমণ করছে পুলকিত গহ্বরে।
আমি এক আবহমান চুরুট জ্বেলে
নিরবে জ্বলে যাই
বাতাসের সাথে কথা বলে যাই
অগ্ন্যৎপাত হৃদূয়ের ভেতরে
মাছ নেই আমার শূন্য খালে
রিক্ত হাতে বাতাস দেই নৌকোর পালে
ছন্দ নেই আমার গানের তালে।
রাত্রি গভীরে। মাঝিরা নেমেছে খালে
তারা নরম মসৃণ মাছ ধরছে
মাঝির যাদুর হাতের স্পর্শে মাছেরা আরামে আছে
তবে বাংকারে যোদ্ধা ঢুকছে আর বন্দুক উঁচিয়ে ধরছে.............
১১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


