শাফিক আফতাব-----------------
আমি তোমাকে ভালোবেসে দেখলাম, পুথিবীর ফুলগুলো সুন্দর
আকাশ নদী নক্ষত্র গাংচিলের ঝাঁক, সফেদ মেঘমালা, এমনকি দুর্বাঘাস ।
আমি তোমার কাছে গিয়ে হয়ে উঠলাম অতীব মনোহর
আমার দেহ থেকে ফুটে উঠলো আবহমান এক শাশ্বত প্রকাশ।
তোমাকে ম্পর্শেই আমার দেহ থেকে নিঃসরিত হতে থাকলো এক ধাবমান প্রপাত,
তোমাকে স্পর্শেই পৃথিবীর সব ফুটন্তফুলগুলোর ঘ্রাণ ম্লান হতে থাকলো,
তোমাকে স্পর্শেই বড় রঙিন হয়ে উঠলো, কালনিশীর মিশকালো রাত ;
তোমাকে স্পর্শেই কী এক আবহমান চেতনা রাজদরবারে আমাকে ডাকলো।
উষ্ণতার উত্তেজনায় তোমার চঞ্চুবৃত্তিতে ঠেঁাট লেগে দেখলাম ;
এখানে ভালোবাসার গলিত লাভার উৎগীরণে জন্ম নেয় প্রেমের পুলক,
শান্তির এক আধারে স্বর্গ থেকে নেমে আছে, আহা ! আনন্দের ধাম
আমাদের ভেতরে তখন আপনাই মেলে যায় অমরাবতীর পালক।
তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীটা আসলেই সুন্দর, মনোহর ;
তোমার কাছে গিয়ে দেখলাম স্বর্গ আছে, শান্তি আছে, এই মর্ত্যের ভিতর।
১২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


