শাফিক আফতাব----------
গভীর রাত। তারা চারজন টাবু টেনেছে। অদূরে পোষা কুকুরের ডাক শোনা যায়।
আর রাত জাগা পাখিরা ঝাঁপটাচ্ছে মুহূর্ত পর পর।
বাতাস বইছে মৃদমন্দ। আকাশে তারারা জ্বলছে। পশ্চিমাকাশে বাঁকাচাঁদ,
এমন মোহন পরিবেশে তারা টাবু টেনে শিকার করছে নারীর নরম মাংস।
তারা টেনে হেঁচড়ে খাচ্ছে, চাটছে ; কখনো তারা ঘাই দিচ্ছে,
তারা বেশ উপভোগ করলো আজকের শিকার, শিকাররাত্রি। আজকের তারাভরা
রাত তাদের স্মরনীয় বরণীয় থাকলো।
অথচ সেই রাতে কাজের মেয়ে সখিনা মারা যায়।
পরদিন পত্রিকায় পাতায় লিড নিউজে ছাপা হলো ধর্ষণোত্তর কিশোরীর হত্যা।
এই মোহন পরিবেশের স্বাদ কী কিশোরী সখিনা নিয়েছে ?
১২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


