শাফিক আফতাব..............
পার্বতী, বলো আরো কত তিথি যাবে, যাবে কত গোধুলী বিকেল,
তুমি কি আসিবে না ? ভালো বাসিবে না ? দিবে না হৃদয়ের শাঁস ?
কতদিন অপেক্ষায় আছি, মনে হয় দীর্ঘদিনের জেল !
কবে দেবে বলো, কবে নেবো বলো, বসন্তের ফাগুন বাতাস।
তোমার জন্য ফুটে আছি, যেন অবিকল সূর্যমুখীর মতোন :
তোমার জন্য ফুল তুলেছি, মালা গেঁথেছি, অবুঝ কিশোরীর মতোন :
তুমি আসবে, কাছে বসবে, ভালোবাসবে, দিবে হৃদয়ের উত্তাপ ;
রাত্রি কেটে যাবে, নীরবে, স্তব্ধতায় ; শুনে আমাদের মধুর সংলাপ।
বেকারের দেশে চাকরির সন্ধানে কতই ঘুরছি আমি ;
চাকরি পেলেই ঘরে তুলবো, বউ বানাবো, বাসবো ভালো_
চাকরি জোটেনা, লাকড়িও মোটে না, পাই না রাঁধুনি,
বেকারের বেশে দুর্নীতির কবলে জীবনটাই হলো অগোছালো।
পার্বতী রাত্রি যাক, বয়স বাড়ুক, এসো না তুমি কাছে
কী আর পাবো, কী আর খাবো, দুর্নীতি আর বেকারের দেশে।
১২.০৭.০২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


