শাফিক আফতাব............
রাত্রি ধীরে ধীরে গভীর হলো, ঘুমের ঘোরে ঢুলু ঢুলু ক্লান্ত শহর_
ক্রমশ নিঃসঙ্গতা বাড়তে থাকলো আমার,
স্মৃতির জোনাকীরা ঝাউয়ের শাখা হতে ক্রমাগত বেরুতে থাকলো ;
ধীরে ধীরে পৃথিবীলোক থেকে সরে আমি কোথায় উধাও হারালাম ?
অন্ধাকারে চোখ মেলে দেখি নীল লাল দীপাবলি জ্বলছে কত অনাদীকাল:
কত র্কীতি, সভ্যতা, কত কবিতা গল্প আর মানুষের ঘামের সংগ্রাম,
কত কিছু ঢেকে গেছে বালুর আস্তরণে, নদীর পলির নীচে, কত প্রেম কাম ;
আমরা যেন মাছ, পাখি, আর শস্যের ক্ষেত, কে যেন ফেলেছে জাল।
কত প্রেম, কত কাম, ভালোবাসা, কাছে আসা, আর মধুর সম্পর্কের তার :
সব কেটে ফেলে গভীর রাতে আমি অনন্তে হারাই শাশ্বত সুন্দরের কাছে,
সব পর হয় একমাত্র নিবিড় নিবিষ্ট আপন হয় রাতের নির্জন আঁধার_
সবকিছু পণ্ড হয়, ধ্বংস হয়, অহেতুক যেন _ যা পেয়েছি ভালোবেসে।
আঁধার আমাকে দেয় অনন্তের স্বাদ
জীবন এতো সুন্দর তাই, অথই অগাধ।
১২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


