শাফিক আফতাব----------------
ও তাইতো, আজ তোমাকে ভালোবাসিনি
কেনো না আজ যে ভাত খাইনি।
ইদানিং ভালোবাসার কথা মনে থাকেনা
ইদানিং ভাত খাবার কথা মনে পড়েনা।
তাহলে ভাত আর ভালোবাসা কী সমার্থক শব্দের মতোন
প্রেম আর কাম কী মৃদ্রার এপিঠ, ওপিঠের পৃষ্ট প্রদর্শন।
ভাত চাই, ভালোবাসা চাই
প্রেম চাই, কাম চাই।
ভাত হীন ভালোবাসা পানসে
কামহীন প্রেম ঝাপসে।
ক্ষুধার অনলে পুড়ে তবু ভাতের জন্য কাতড়াই
কামের অনলে পুড়ে তবু প্রেমের জন্য হাতড়াই।
ভাত দাও ভালোবাসা দাও সাথে দাও প্রেম
কাম দাও, থাকে যেন তার নান্দনিক এক ফ্রেম।
১৫.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


