শাফিক আফতাব................
শুধু একটি কবিতার জন্য নাবালক বয়স থেকে লিখছি
কবিতা নয়, বলতে গেলে একটি বিখ্যাত পংক্তি হলেও হতো।
এখন সাবালক বয়স পার হয়ে প্রতারক বয়সে পদার্পণ
ঠক ধর্ষক অর্থাৎ কর্তৃকারকে বিশেষ্য আর সর্বনামের পরে যতগুলো 'অক' প্রত্যয় যুক্ত হয়
সেই অব অকের কর্ণধার এখন
তবু একটি সার্থক কবিতা কিংবা পংক্তি লেখা হলো না
দেশের মানুষ চিনলো না ক্ষুদে কবি ক্ষুদিরাম।
'ক্ষুধার রাজ্যে গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'
কিংবা 'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা' হয়ে উঠলো না।
আমি কিছু চাইনা
শুধু আমাকে একটি পংক্তি দাও প্রভূ !
একটি বিখ্যাত পংক্তি ' আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'
কিংবা 'পিপঁড়ার পাখা ওঠে মরিবার তরে, কাহার যোড়শি কন্যা আনিয়াছো ঘরে'।
'আলগা করগো খোঁপার বাঁধন'
১৫.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


