শাফিক আফতাব................
পশুপাখি যেমন সরকারি খাবার খায় _
প্রকৃতির অবাধ বিচরণ ক্ষেত্র তার আপন আলয় ;
মানুষও তাই বুঝি সরকারী অর্থ আত্মসাত করে,
ফাও খেয়ে খেয়ে নিমার্ণ করে বিলাসী নিলয়।
জৈবিক বৈশিষ্ট্যে মানুষ আর পশু নাকি এক,
শুধু বিচার বুদ্ধি আর শৈল্পিক অনুভূতি তাকে পশু থেকে আলাদা করেছে_
যদি সে বিচার আর অনুভূতি না জন্মায় কারো শোক_
তাহলে সেতো পশুর কাতারেই পড়েছে।
কায়িক পরিশ্রমে কেউ খেতে চায়না, খেতে চাও ফাও _
লুটপাট আর ভেঙে অপরের কপাট<
পর রমণীর দিকে শুধু রাতদিন তাকাও,
অপরের টাকায় তারা বাড়ায় ঠাট।
মানুষকে প্রভূ পশু করে দাও, সরকারি খাবার খাক অবাধ প্রকৃতির ভীড়ে ;
আর পশুদের বোধ দিয়ে মানুষ করো তুমি, শান্তি ফিরুক সুন্দর নীড়ে।
১৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


