শাফিক আফতাব.................
তুমি শুধু দিয়েছিল একটি গোলাপ
ওতেই ছিলো অমরাবতীর রৌপ্যরাজি
তুমি শুধু মৃদস্বরে বলেছিলে 'রাজি'
অমনি বেজে উঠেছিলো গানের প্রলাপ।
তুমি শুধু দিয়েছিলে মন
তাতেই ছিলো স্বর্ণ এককোটি মন
তুমি শুধু চোখে চোখে চেয়েছিলে
আমি হারিয়েছিলাম অথই নীলে।
তুমি শুধু থেকেছিলে একটি ক্ষণ
হাতে শুধু হাত রেখেছিলে
অমনি তারায় ভরেছিলো অবারিত গগন
ধারা বইছিলো ঝর্নার জলে।
তুমি শুধু দিয়েছিলে একটি গোলাপ
তাই নিয়ে রচে যাই মধু-সংলাপ।
১৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


