শাফিক আফতাব..............
গভীর রাতে পায়রার খুঁপরীর মতোন অজস্র কক্ষকে পতিতালয়ের কামরা মনে হয়,
মানুষপায়রাকে মনে হয় নগ্ন এক পশুর আদল_
যদিও সে এইরাতে পশুদের সাথে করেছে তারা মালাবদল
তবু মনে হয়, এরা মানুষ নয়, এরা কামুক এক প্রজনন বিতরক পশুর অন্বয়।
কামোত্তর কক্ষগুলোর ভেতর জ্বলে ওঠে জোনাকী জ্বলজ্বলতা,
এতক্ষণ আঁধারের পর্দায় তারা আড়ালে সেরেছে কাজ_
কেউ হিসেব চুকেছে, গভীর গর্তে ঢুকেছে, প্রাকৃতিক রত্নের বারতা
পাবে বলে। সকাল হলে তারা কাজে ডুবে যায়, এই হলো মনুষ্যসমাজ।
ইহাকে ঘরসংসার বলে, গৃহাস্থলির কঠিন তত্ত্ব ইহাতে নিহিত ;
মানুষ তবু কিন্তু সভ্যতা আনে যদিও আনে পশুদের একই প্রক্রিয়া শাবকছানা ;
মানুষের কর্মকাণ্ড, যাপিতজীবন, ভাষা শিক্ষা এই নিয়ে গড়ায় স্বতন্ত্র সরাইখানা
মানুষের সভ্যতা বাঁচে, ঐতিহ্য গড়ে ওঠে, যদিও মানুষ মৃত।
মানুষ আর পশু একই জৈবিকতায় সূত্রে বাচেঁ মরে খায় সন্তান জন্মায় ;
পশুর ইতিহাস নেই, রাষ্ট্র নেই, মানুষের আছে, বোধ চেতনা শিল্পধারায়।
১৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


