ভালোবেসে দিয়ে যাও একটি গোলাপ
কমে যাক হৃদয়ের প্রদাহের প্রলাপ
কমে যাক হৃদয়ের দহনের জ্বালা
মেলে যাক হৃদয়ের সজীব ডালপালা।
ভালোবেসে দিয়ে যাও একটি ছোঁয়া
হাওয়ার মোয়া ভেবে কল্পনায় খাই
মনখানি হোক আমার শুদ্ধ জলে ধোয়া
নির্জনে একা নিজে ফড়িং বানাই।
ভালোবেসে কাছে এসে খানিক থাকো
হৃদয়ের সুবাসে করো বিমোহিত
তোমার কাছ থেকে আমি হই অনুদিত
প্রেমের কলমে তুমি আজ কিছু লেখো।
ভালোবেসে কাছে দাও একটি ফুল
মনের ভুলে না হয় করো একটি ভুল।
১০.০১.২০১৪
[ভালোবেসে দিয়ে যাও একটি গোলাপ
শাফিক আফতাব.....................]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



