কিছু পাবোনা জেনে, বাড়াই ভালোবাসার হাত
তুমি আসবে না, জেনে, সদরের দরজায়, রাস্তায় অপেক্ষা থাকি,
ভালোবাসবে না কোনোদিন, জেনে, আমি ফোটাই গুচ্ছ গুচ্ছ গোলাপ,
তুমি কোনোদিন পড়বে না আমার কাব্যমালা, তবু লিখি রসালো সংলাপ।
পাবোনা মানবতার দুফোটা শিশির, তবু আপন করি মানুষেরে,
কেউ বাড়াবে না ভালোবাসার হাত, তবু আমি ধুয়েছি দীঘল দেহ __
আমার জীবনে আসবে না এমন কেহ ;
যাকে আমি ভালোবেসে, মমি করে রাখবো মনের মন্দিরে।
তবু আমি ভুল করে বানাই কাগজের ফুল,
আকাশের উড়তে পারবোন না জেনেও আমি কাগজের বিমান বানাই,
কল্পনার পাখা মেলে আমি আমার ছেলেবেলায় যাই __
বাবার সাথে মেলায় গিয়ে কিনি রংবেরংয়ের পুতুল।
আমার জীবনে কোনো সুখবর নেই, পাবোনা জানি কোনো সাফল্যসংবাদ
তবু ভুল করে ফুল দেখি, সাতঘড়া স্বর্ণ দেখি, যদি সত্য হয়, অলিক প্রবাদ।
১৬.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



