somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

সুচিত্রা সেনের মৃত্যু উপলক্ষ্যে কয়েকটি বিজ্ঞানভিক্তিক পংক্তি // শাফিক আফতাব .........................

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমগুলো লুকিয়ে ছিলো তোমার শরীরে ভাঁজে, খাঁজে
তুমি যখন চলে গেলে ভালোবাসাগুলোও চলে গেলো
তাহলে কীসের জন্য আমি এ ধরার মাঝে
তোমার জন্য প্রাণ বলি দিলাম, কেনো হলাম অগোছালো।

শরীর চলে গেলে ভালোবাসা আর প্রেম চলে যায়
আমরা শরীর হীন যে ভালোবাসার কথা বলি, তার মনের চিরন্তন কামনার ভাবনা
কিছুকাল ভালোবাসার আবেগগুলো পড়ে থাকে, হেমন্তের ধানকাটা মাঠে, বিমনা
তারপর কিছুকাল গেলে খড়ের মতোন সে কড়া রোদে শুকায়।

তোমাকে ভালোবাসি বাসি বলে চিৎকার তুলছি
আসলে আমি নিজেই রক্তের উত্তেজনায় প্রখর
আমি এই তোমার জন্য তাজমহল গড়ছি
ও ভালোবাসার নয়, তুমি যে মনোহর।

শরীর মরে গেলে ভালোবাসা মরে যায়
কিছুকাল থাকে ঘ্রাণ, ভাঁপ, অতঃপর সবকিছু মিশে যায় শূন্যে হাওয়ায়...............
১৮.০১.২০১৪

ব্যক্তিত্বহীন পংক্তি
শাফিক আফতাব

তোমার কাছে আমি এখন কঠিন প্রতারক
তোমার কাছে আমি এখন দুষ্ট একখান লোক
তোমার কাছে আমি এখন প্রেমের বেপারী
তোমার কাছে অামি এখন কাসার কাসারী
তোমার কাছে আমি এখন ঘৃণ্য একজন লোক
তোমার কাছে আমি এখন আস্ত কালো জোঁক
তোমার কাছ আমি এখন একটি খারাপ ছেলে
আমায় তুমি কবর দেবে জ্যান্ত কখনো পেলে।

একদিন ছিলাম আমি তোমার মনের ব্যাপারী
একদিন ছিলাম আমি তোমার অতীব দরকারী
এখন আমি কেউ নই গো বাজে একখান লোক
চুরি নাকি করছি আমি তোমার নাকের নোলক।
চুরি নাকি করছি আমি তোমার কোমল মন
সেই দায়েতে জেল খাটাবে তাই করেছো পণ।
১৮.০১.২০১৪

হালকা চালের প্রেম
শাফিক আফতাব

তুমি যদি দেবেই আমায় একটি গোলাপ ফুল,
ভোরেই দিলে আর হতোনা মস্ত বড় ভুল,
তুমি যদি বাসবে ভালো আগে বাসবে না,
তাহলে কি বাড়তো আমার এত বেশি দেনা,
তুমি যদি থাকবে কাছে আগে থাকলে না,
আরও পেতাম মূল্যবান রৌপ্য রুপা সোনা,
তুমি যদি কাছে আসবে আগে আসবেনা,
শহরতলির প্লটটি য়ে হতো আমার কেনা।

তোমার ব্যথায় বিভোর হয়ে সময় চলে গেলো,
তোমার জন্য ভাবতে আমার জীবন এলোমেলো,
তোমার ব্যথায় কাতর হয়ে ভুগি পেটের পীড়ায়,
কত ব্যথা জমে আছে আমার মেরুর শিরায়,
ভালো যদি বাসবেই তুমি আগে বাসবেনা,
মিছেয় তুমি কষ্ট দিলো মনের বেদনা।
১৮.০১.২০১৪
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×