তুমি আসো নাই_তবু তোমার উপস্থিতি
বসন্ত আসে নাই__তবু কত গুনগুন
তুমি ভালোবাসো নাই __তবু মদির প্রীতি
বসন্ত আসে নাই __এসেছে ফাগুন।
তুমি দাও নি ভালোবাসার ফুল, তোমার হাতে তবু ফুটছে ভালোবাাসার গোলাপ
মুখে কথা বলো নাই __তবু যেন কত মধুর সংলাপ
তুমি কাছে ডাকো নাই__তবু তোমার নিবিড় কাছে এলাম
তুমি ভালোবাসো নাই __তবু কত যেন প্রেম পেলাম।
তুমিহীন তোমাকে পাই দহনের গহীনে
যে তুমি কাছে আসো ব্যাংক বীমা আর পুজিঁর ফিরিস্তি
দিয়ে দাও চুক্তিবদ্ধ ভালোবাসার কিস্তি
আমি যে মরে যাই ভালোবাসার বিহনে।
বসন্ত আসে নাই, তবু ফাগুনের গুনগুন
দেহ থেকে প্রাণ ঝরে গেলে থাকে না-কি ভালোবাসার নুন।
১৯.০১.২০১৪
দেহ থেকে প্রাণ ঝরে গেলে থাকে না-কি ভালোবাসার নুন ।। শাফিক আফতাব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



