পুরান কবিতা ঘাটতে গিয়ে নতুন কবিতা পালিয়ে গেছে,
পুরান প্রিয়া খুঁজতে গিয়ে নবীন প্রিয় বাপের বাড়ি __
পুরান প্রেম খুঁজতে গিয়ে নতুন প্রেমের ঝাঁটার বাড়ি,
কিংবদন্তি শুনতে গিয়ে আধুনিকতা উঠছে গাছে।
তোমায় আবার নতুন করে গোলাপগুচ্ছ দিতে গিয়ে,
চোখের জলে ভিজে গেলোম রঙিনরাঙা এই উৎসবে __
তোমায় আবার নতুন ভালো বাসতে গিয়ে
ঢুকতে হলো নতুন জবে।
নতুন পুরান ভালোবেসে হতে চাইলাম অন্যরকম
শীতগ্রীষ্মের মাঝামাঝি আতম গরম
নতুন পুরান প্রেম মিলে ভাই হতে চাইলাম আমার মতোন
কাব্যসভায় কত জাযগায় আমায় নিয়ে কত কথন।
নতুন পুরান এক করে ভাই ঢালাই মেশিন কিনছি আমি
এবার তবে ভাতার সাজবো সেই যে আমি পুরান স্বামী।
২১.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



