ভালোবাসা বলে যদি কিছু নাই থাকে, তবে মানুষ সিংহাসন ছাড়ে কেনো
ভালোবাসা বলে যদি কিছু না থাকে, মানুষ তবে কেনো যায় নির্বাসনে
তবে মানুষ কেনো কাছাকাছি হয়, রাধার বারোমাসি তবে পোড়ায় কৃষ্ণের কেশ !
ভালোবাসা বলে কিছু নাই থাকবে, তবে পাথরে কেনো ফোটে ফুল।
ভালোবাসা আছে বলে নক্ষত্রে ঝিলমিল,
ভালোবাসা আছে বলে নদীদের আছে গতিধারা
ভালোবাসা আছে বলে তোমার আমার অন্তমিল
ভালোবাসা আছে বলে সৌন্দর্যের টানে আমরা অস্থির দিশেহারা।
ভালোবাসা বলে যদি কিছু নাই থাকবে,তবে অনাদী যুগের থেকে কেনো এই ভাষারূপ
ভালোবাসার দহনে হে সুন্দরী তুমি অপরূপা অপরূপ
ভালোবাসার জন্য ঝর্ণার উচ্ছ্বল গতি, মক্ষিকার গুঞ্জন, দখিনার ব্যঞ্জনা
ভালোবাসার জন্য অস্থির পথে চেয়ে থাকো,অপেক্ষার দহনে হে আমার সুরঞ্জনা।
ভালোবাসা আছে বলে আকাশে ওঠে চাঁদ
জীবন এতো সুন্দর, অথই অগাধ !!
১০.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




