কথাগুলো শুকে যাওয়া ফুলের মতোন শুকে গেছে
পোড়া মাটির মতোন ঝামা হয়ে গেছে হৃদয়ের ভূমি
এতটুকু করুণা করে তবু আসোনি কোনোদিন তুমি
অথই নিঃসঙ্গতার রাত্রি পেয়েছি তোমাকে ভালোবেসে।
সময় আর অর্থকে খুব করে হিসেব করে চলেছি পথ
তারচে হিসেব করে চলেছি তোমার আমার সন্ধিসূত্র
এই জনমে তবু আমরা হতে পারলাম কালজয়ী মিত্র
কোনোদিন ভুলেও মূল্য পায় নি আমার মতামত।
নিজের মতোনই ভালোবেসে গেছে রাত্রি কিংবা দিন
এদিকে আমার কাঁধে বোঝা হয়েছিলো কতগুলো ঋণ
এদিকে পুড়ে পুড়ে অঙ্গার বনে গেছে আমি নীরবে
কোনোদিন জাগোনি, কাছে আসোনি আমার কলরবে।
শুকে যাওয়া ফুলের মতোন উৎকট ঘ্রাণ নিয়ে বসে থাকি
কী হবে ভেবে, দিন তো ফুরায়, আমরা সবাই অনন্তের পাখি।
২২.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



