আমিও নাকি করো পছন্দের ছিলাম
কেউ নাকি আমারও জন্য পথ চেয়েছিলো
কেউ নাকি আমার জন্য দিন গুনছিলো
কারো হৃদয়ে নাকি আমি বসে আছিলাম।
কেউ নাকি আমার জন্য গেঁথেছিলো মালা
হৃদয়ে দেবে বলে ঘাঘটে ধুয়েছিলো হাত __
কারো জন্য আমি ছিলাম প্রথম প্রভাত
রাধার জন্য আমি নাকি কৃষ্ণকালা।
আমার নাকি যৌবন ছিলো, ছিলো সুন্দর
ফুলের সুবাসের মতোন ছিলো স্নিগ্ধতা
কেউ নাকি লিখেছিলো গীতিকবিতা __
কারো জন্য আমি নাকি ছিলাম মনোহর।
কেউ নাকি আমার জন্য গলায় দিয়েছিলো দড়ি
এই কথা শুনে সবাই যায় গড়াগড়ি .....
২১.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



