শীতের শীর্ণ দিন, হিমেল হাওয়ার ভেতর অবগুণ্ঠনে বধূ
লজ্জার প্রাচীরে ঢেকে রাখে অমূল্য রতন __
মনে হয় কত জনমের থেকে সেখানে জমেছে মধু
তারই সুবাসে আজ আত্মহারা আমার প্রজাপতিমন।
সেইখানে পুলকের চাকে অনুভবগুলো কেমন কোমল
শীতের শিশিরের ভেতর যেন একটুকুরো উষ্ণতার ভাঁপ
তারই ঘ্রাণে আমি কেমন প্রবল প্রতাপ __ !
মনে হয় যৌবনের ঝিলে ফুটে আছে দুটো রঙিন উৎপল।
নাকের নোলকে ফুটেছে আজ যেন ষোড়শির অভিলাস
শীতের কনকনে টালকের ভেতর তবু পাই সুবাসিত ওম
তারই উত্তাপে আজ বুঝি বসন্ত এলো যেন প্রেমের মউসম !
কেনো বধূ আজ আমার এই নগ্ন প্রকাশ !!
শীতের শীর্ণ দিনে অনেক ঋণে বধূ জড়ালো আমায় __
কী করে বলি, আমি যে আজ পা রেখেছি অমৃত অমায় !!
২৯.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


