দিনগুলো ঠিকই কেটে গেলো__তুমি কষ্ট পেয়েছিলে
তাতে আটকে আছে কালের স্রোত__নদীর গতি ?
তুমি কথা দিয়ে কথা রাখোনি হে আমার প্রতীতি
তাতে কার কী হয়েছে__তুমিই ছলনামীর খেতাব পেলে।
এই দেশে নাকি কবি আর কাঁকড়া সংখ্যা সমান
এই দেশে নেই কবি সাহিত্যিকের এতটুকু সম্মান
তাই বলে সাহিত্যসাধনা কি কমে গেছে কালের কেদারায়
তুমি কথা দিয়ে আসলে না __অঙ্কুর কি হবে না জলকাদায় ?
দিনগুলো ঠিকই যায় __টিকটিক যায় কক্ষপথে অবিরাম
জীবন আমাদের প্রেমে ঘামে সংগ্রামে যাই পাক বা না পাক
জলবতীর বর্ষার জলে সয়লাব হোক নয়তো চৈত্রের খাক
সময় ঠিকই ক্লান্তিহীন __তুলে শাশ্বত সুন্দর নৌকের বাদাম।
সময় ঠিকই গেছে__আমি ভুুলে গেছি তোমাকে, তোমাকে মেম
কী দিয়েছিলে, কী নিয়েছিলে__কিছু মনে নেই, মনে আছে প্রেম।
১৭.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

