চিটার বাটপার আর বুদ্ধিজীবীতে ভরে গেছে দেশ
শ্রমিক আর কৃষকরা তো নিচুতলার মানুষ __
শার্টপ্যান্ট টাই লাগা মানুষরায় তো উত্তম পুরুষ
সভ্যতায় আজ দেখা যাচ্ছে কথিত আভিজাত্যের অনুপ্রবেশ।
গরীবের রক্তচুষে লিকলিকে জোঁকের মতোন যাঁরা নাদুশনুদুশ
তাদের ভাষা ব্যবহারে কেমন প্রাঞ্জলতা !
তারা আবার নরম রঙিন আলোর ভীড়ে পড়ে গীতিকবিতা __
সময়ের পালাবদলে তারা আবার বদলায় কুরুষ।
মানুষ আজ বড়বেশি অভিযোজিত প্রাণী
দলে গোত্রে প্রেমের সূত্রে তারা বড়বেশি একতাবদ্ধ __
স্বার্থের জন্য আর্তের মুখে হাসি ফোটাতে মুখে সরে না ধ্বনি
দলের ক্ষমতা টিকে রাখতে তারা আজ বড়বেশি ছন্দোবদ্ধ।
চিটারের গীটারে বাজে পাশ্চাত্য সংগীতের সুর __
সমাজ থেকে চুষে খায় রক্তরস__আহা ! কেমন সুমধুর।
১৭.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

