আমি তো এত বড় হতে চাইনি
বড় হতে গিয়ে কেনো এত শত্রুর জন্ম দিলাম ?
এখন পথ চলতে গেলেই ভয়
রাত্রে ঘুমোতে গেলে শঙ্কা
আমার নির্জনপুর এখন লঙ্কা।
প্রতিদিন অজস্র শত্রুর মুখোমুখি হই
কেউ বাড়ীর সীমানা নিয়ে বাধায়
কেউ খ্যাতির বিড়ম্বনায় অট্টহাসে
কলিগরা নির্বাহী চেয়ারের কাছ গুনগুন করে
ভালোবাসার প্রিয়তমারে কেউ হিংসা করে।
আমি এখন কোথা গিয়ে দাঁড়াই
মেঘের দিকে চাইলে বৃষ্টিরা ভূমিরে কানকথা শোনায়
ফুলের দিকে চাইলে বৃত্তিরা অলিরে সর্তক করে।
আমি দুবেলা দুমুঠো ভাত চেয়েছি
আর চেয়েছি তোমাকে
তুমি খ্যাতির শীর্ষ ছুঁইতে বললে
অমনি অজস্র শত্রুর মিছিল আমাকে ঘিরে ধরলো
এখন প্রতিদিন আমাকে অজস্র শত্রুর ভিতর দিয়ে এগুতে হয়।
২১.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



