somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

তোমাকে গুঞ্জরিত মক্ষিকার সংগীতের মুগ্ধতায় ভরিয়ে দেবো__ শাফিক আফতাব //

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই তো আর মাত্র ক'টা দিন__দুটো মাস; নয়তো ছয়
বড়জোর এক বছর __
কষ্টরা কে যাবে__সুদিন আসবেই, ভেবো না তোমাকে আবার পরিপুষ্ট ভালোবাসা দেবো
তোমাকে আবার দেবো প্রথম বর্ষার জলভরা মেঘের প্লাবন__রিমঝিম বৃষ্টির গান __
হেমন্তের সোনালী খেতে ফসলের সম্ভার ।

যে ফুলটি এইমাত্র ফুটে প্রকৃতির বুকে ছড়িয়ে দিচ্ছে সুবাস
অবিকল প্রথমপুরুষের বিমুগ্ধ সুবাসে তোমাকে অভিবাদন দেবো __
ভেবো না __অপেক্ষা করো__ধৈর্য ধরো, কিছুকাল, দুটো মাস, বড়জোর এক বছর।

দেশের রাজনৈতিক সহিংসতা, পেট্রল বোমার ঝলসানি, দুর্বৃত্তের পায়তারা একদিন বন্ধ হবে
অপআত্মারা একদিন আঁস্তাকুড়ে নিক্ষেপ হবে, পাপিষ্ট পুরুষের পেট ফুুলে ঢোল হবে __
স্বার্থান্ধ মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে একদিন___দুঃখ কোর না
কষ্টরা কেটে যাবে, সুদিন আসবে একদিন, তোমাকে আবার প্রথম বর্ষার বর্ষণ দেবো।

ফেরাউনের রাজত্ব কি আছে ?
মহাবীর হিটলার ? নেপোলিয়ন বোনাপাট ? কালের গর্ভে হারিয়ে যায় নি কি ?
ধ্বংস হয়নি কি ব্যাবিলন, হরপ্পা আর মহেঞ্জোদারো ?__ দেখোনা বাংলার আনাচে কানাচে
বিহারের ধ্বংসাবশেষ !!

কষ্টের জলে দেহ ধুয়ে প্রথম প্রভাতের মতো ফুটে থাকো __
তোমাকে গুঞ্জরিত মক্ষিকার সংগীতের মুগ্ধতায় ভরিয়ে দেবো__
অপেক্ষা করো ক'দিন, দুটো মাস,

একদিন মেঘ কেটে যাবে__ভালোবাসায় তোমাকে ভরিয়ে দেবো।
০৩.০৩.২০১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×