খুব খারাপ লাগছিলো , এই কনকনে শীতের মধ্যে ছাদে যাওয়া ছাড়া কোনো উপায় পেলাম না , এদিক ওদিক পায়চারি করছি , মন টা কেমন যেন আনমনা হয়ে যাচ্ছে , হারানোর কষ্ট টা কুকডে উঠলো বুকের মধ্যে , কি করবো বুঝতে পারতেছিনা , কেন জানি ইচ্ছে হলো তোমাকে একটা কল দিতে ,
জানো আমার না এরকম কখনো ফিল হয়নি , নিজের অজান্তেই তোমার নাম্বার টাই কল দিলাম অনেক ক্ষন হলো লাইন পাওয়া যাচ্ছে না , যতই সেকেন্ড যাচ্ছে মনে হচ্ছে আমার হৃদকম্পন থেমে যাচ্ছে ,লাইন টা কেটে দেয়ার মত এতটুকু শক্তি আমার ছিলো । ভাগ্যিস লাইন টা আপনা আপনি কেটে গেল ,
শির শির করে বাতাস বয়ে যাচ্ছে কিন্তু আমার এত টুকুও অনুভব করার ক্ষমতা নেই ।জানো এদানিং তোমাকে প্রায় দেখতে ইচ্ছে করে কিন্তু তোমার যে কইটা ছবি ছিল আমার কাছে তাও নষ্ট করে ফেলেছি , আমি কেন জানি পাগলের মত হয়ে গেছি শুধু একটি বারের জন্য তোমায় দেখবো বলে , কিন্তু কোনো উপায় নেই , ভাগ্য আমার অতি সুপ্রসন্ন হল এই প্রথম বার , ড্রাইভার রিকোবার দিয়ে একটি ছবি খুজে পেলাম , যাক অনেক অনেক শান্তি পেলাম যে তোমায় না পারি তোমার ছবি টা দেখতে পারলাম বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



