somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নির্বাচন এবং নতুন ভোটার"

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ ডিসেম্বর ২০০৮,৯ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন। আমাদের পাড়ায় ছিলো একটা সাজসাজ রব। চারিদিকে ঝুলছে ব্যানার,পোস্টার। দুই বছরের জরুরী অবস্থা শেষে নির্বাচন,মানুষ খুব আগ্রহ এবং আনন্দের সাথেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলো (যদিও আমার মতে মানুষ খুব শান্তিতেই ছিলো ঐ দুই বছর)। আর ওটাই ছিলো আমার জীবনের প্রথম জাতীয় নির্বাচন, যখন নির্বাচন ও ভোট দেয়া দুটোই আমি পুরোপুরি বুঝি। সবার মাঝে,সব জায়গায় এতো আগ্রহ দেখে আমার খুব খারাপ লাগছিলো নিজে ভোট না দিতে পেরে(আমি ভোটের অধিকার পাই ২০০৯-এ)।
যাই হোক পরেরবার (মানে এবার) আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো আশা করেছিলাম। কিন্তু হায় আফসুস! আমার মতো নব্য ভোটারদের জন্য। আফসুস! আমি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি; এই গণতন্ত্র যে আমাকেও একটি অধিকার দিয়েছে, যা কিনা পাঁচ বছরে মাত্র একবারই প্রমাণিত হয়। সেই ভোটাধিকার থেকে আমি প্রথমবারই বঞ্ছিত।

নির্বাচন কমিশন সূত্রে, এবার নতুন ভোটার বেড়েছে এক কোটি আট লাখ ৭৮ হাজার ১৬৪ জন। তার মধ্যে ৬১ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না(একক প্রতিদ্বন্দ্বী হওয়ায়)। আমি অবশ্য বাকি ৪৭ লক্ষ ভোটারদের একজন,যাদের এলাকায় আওয়ামী লীগের বিপরীতে কমপক্ষে একজন হলেও প্রতিদ্বন্দ্বী আছেন। তারপরেও আমি কাল ভোট দিতে যাবো না এবং আমার মনে হয় আমার মতো বাকী ৪৭ লাখ নবীন ভোটাররাও যাবে না। কারন নির্বাচন শব্দের অর্থ-ই যে বদলে গেছে।

ইতিপূর্বে আমি বা আমার মতো নতুন ভোটাররা গণতন্ত্রের যে সংজ্ঞা জেনেছি সেগুলো হলো- "গণতন্ত্রে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী",

"Democracy is the government of the people, by the people, for the people."।
কিন্তু বর্তমানে আমাদের দেশের ক্ষমতালোভী রাজনীতিবিদেরা আমাদের যে নির্বাচন ও গণতন্ত্রের সাথে পরিচয় করাচ্ছেন সেগুলোতো এসব সংজ্ঞার সাথে মিলছে নারে ভাই। তাই বলি কি বদলানো হোক গণতন্ত্র শব্দের অর্থ। গণতন্ত্র মানে, "সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ" না হয়ে হোক,"যেখানে কিছুই করতে পারে না জনগণ"…
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×