মার্ক জুকারবার্গের একেবারে সাধারণ বুদ্ধিও নেই। ফেসবুকের তথ্য চুরি হয়ে যাওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসনাল শুনানিতে ক্ষমা চেয়ে বললেন "এটা আমার ভুল, এবং আমি দুঃখিত,"। "আমি ফেসবুকে শুরু করেছি, আমি এটি চালাই, এবং এখানে যা কিছু ঘটছে তার জন্য একমাত্র আমিই দায়ী।"

জুকারবার্গ কে আমাদের দেশে পাঠানো দরকার। বেটা, রাজনীতি একেবারে বুঝে না। তার বলার উচিত ছিল “আপনারা আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি কি তথ্য চুরি করেছি? যারা চুরি করেছেন তাদের গ্রেপ্তার করেন। আমি কে আপনারা চিনেন? আমার কত কোটি কোটি সমর্থক আছে আপনাদের এই বিষয়ে ধারনা নেই। আপনারা আমাকে আটকিয়ে রাখতে পারবেন না, আমার সমর্থক রাস্তায় বের হয়ে পড়লে বাস, ট্রেন, লঞ্চ, বিমান সব বন্ধ করে দেবে।

আফসোস গতমাসের আজকের এই দিনে নেপালে ইউ এস বাংলা বিমান দুর্ঘটনার শিকার হয় এবং এই বিষয়ে ৭১ টিভিতে আমাদের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল কে ফ্লাইট নিরাপত্তা ও প্রবিধান নিয়ে প্রশ্ন করলে তিনি এরকম কিছু বলেছিলেন “ আমিতো বিমানের মন্ত্রী, বাংলাদেশ বিমানের দেখাশুনা আমার কাজ, বেসরকারি বিমান গুলো কিভাবে কী করছে আমার দেখার বিষয় না”। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে তাকে কেউ বলেনি বেসামরিক বিমান মানে কী? #বেসামরিক বিমান মন্ত্রীর এমন #বেফাঁস কথা শুনে #বেসম্ভব উদ্দীপ্ত হলাম। বিমান দুর্ঘটনার পর থেকে তার আনাড়ি বক্তব্যগুলো নিম্নমানের ও বিরক্তিকর ছিল। যেকোন পদ আনুষ্ঠানিকতা নয়, একটি অর্পিত দায়িত্ব।
হায়রে আমার মন মাতানো দেশ হায়রে আমার সোনা ফলা মাটি !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

