এই দেশে ড্রাইভার হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাশের আইন আছে, কিন্তু সংসদ সদস্য নিরক্ষর হলেও চলে
একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের শ্রেণীবিন্যাসঃ-
গ্রুপ-A (শোবিজ ও স্পোর্টস) এই গ্রুপে আছে গাজীপুর-৫ চিত্রনায়ক ফারুক, ঢাকা-১৭ চিত্রনায়িকা কবরী, নীলফামারী-২ অভিনেতা আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ-২ সঙ্গীতশিল্পী মমতাজ, টাঙ্গাইল-৬ অভিনেত্রী তারানা হালিম, বাগেরহাট-৩ চিত্রনায়ক শাকিল খান, ঢাকা-১৪ ডেঞ্জারম্যান খ্যাত ডিপজল, ফেনী-৩ আসন অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী, নরসিংদী-৫ চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ড. মাসুদ পথিক, ময়মনসিংহ-৩ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, টাঙ্গাইল-১ থেকে সিদ্দিকুর রহমান, নড়াইল-২ ক্রিকেটার মাশরাফি, মানিকগঞ্জ-১ ক্রিকেটার দুর্জয়, সিরাজগঞ্জ-১ আসন কণ্ঠশিল্পী কনক চাঁপা। সিলেট-৬ আসন চিত্রনায়ক হেলাল খান, নীলফামারি-৪ কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ঝিনাইদহ-৩ কণ্ঠশিল্পী মনির খান, ঢাকা-১৮ সোহেল রানা, বগুড়া-৬ আসন থেকে "মারব বগুড়ায় লাশ পড়বে মাগুরায়" খ্যাত হিরো আলম।

গ্রুপ-B–এই গ্রুপে আছে মিডিয়া জগতের বক্তিরা - যেমন টিভি চ্যানেলের মালিক, সাংবাদিক নেতা, সাংবাদিক, সম্পাদক।
গ্রুপ-C–এই গ্রুপ আইনজীবীদেরঃ সাবেক-বর্তমান অ্যাটর্নি জেনারেল, খ্যাতনামা ব্যারিস্টার/অ্যাডভোকেট, সাবেক বিচারপতি।
গ্রপ-D–এই দলে আছে সহোদরেরাঃ- সাবেক-বর্তমান ভিআইপি মন্ত্রি/এমপি’র তারকা পুত্র/কন্যা, স্ত্রী, আত্মীয়-স্বজন।
গ্রপ-E–এই দলে আছে শিল্পপতি, কোটিপতি, ভগ্নীপতি ও নাতিপুতিরা।
গ্রুপ-F–এই গ্রুপে আছে আলেম, ওলামা, আল্লামা, মোহাদ্দেস, মুফতি, মাওলানা, (রহ.), শাহ্ সূফী, পীর কামেল, পীরবাবা, পীরজাদা, হারামজাদারা।
গ্রুপ-G–এই দলে পেশাজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী, বুদ্ধিজীবী, ধর্মজীবী, পরজীবী, নারীজীবী, নেশাজীবী, হিবিজীবী।
গ্রুপ-H– এখানে ইয়াবা-বা, সাধুবাবা, তালাবাবা, মাটিবাবা, মেয়ের বাবা, শ্বশুরবাবা এবং শেষমেশ আছে অভাগা।

পুনশ্চঃ ডক্টরেট, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, কৃষিবীদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও স্থপতিদের জায়গা আপাতত হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

