somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের একমাত্র Octogenarian (অশীতিপর) রাজনৈতিক রাজঘটকের প্রস্থান।

১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নূর মোহাম্মদ (নুর):- ১৯৯০ সালে এরশাদকে ক্ষমতাচ্যুত করার পিছনে যতটা কৃতিত্ব “আওয়ামী লীগে”র আছে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ঠিক সমান দায়বদ্ধতা আছে এরশাদকে ।

ডিসেম্বরে ১৯৮৩ সালে ক্ষমতায় এসে এক রক্তক্ষয়ী কালক্রমে আবার ১৯৯০ সালের ডিসেম্বরেই ক্ষমতাচ্যুত হয়। ১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনের সূচনা করেছিল। সেদিনের সেই আন্দোলন গতি সঞ্চার করে গণআন্দোলনে রূপান্তরিত হয়ে জেনারেল এরশাদের শাসনের পতন হয়েছিল নব্বইয়ের শেষে।


জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে গণতন্ত্র ফিরে এলেও আওয়ামী লীগ এবং বিএনপি - প্রধান দুই দলের কাছে ভোটের রাজনীতি প্রাধান্য পায়। সেই সুযোগে আওয়ামী লীগের কাছে জেনারেল এরশাদ এবং বিএনপির কাছে জামায়েতে ইসলাম রাজনৈতিক বৈধতা পায়। সামরিক শাসন বিরোধী আন্দোলনের একপর্যায়ে ১৯৮৬ সালে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ জেনারেল এরশাদকে এক ধরণের বৈধতা দেয়ার সমালোচনা কখনো এড়াতে পারেনি।

১৯৯৬ সালে সরকার গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নিয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে মহাজোট, ৫ই জানুয়ারি ২০১৪ ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের নির্বাচনের নাটকীয়তা তো ভাল ভাল ধারাবাহিক নাটককে হার মানিয়েছিল। জীবিত এরশাদ যেমন রাজনৈতিক ক্রীড়ক ছিলেন মৃত্যু এরশাদের জাতীয় পার্টি অভিব্যক্ত থাকলে ততটুকু ফলপ্রসূ থাকবে।


আদালতে ঝুলে থাকা মেজর মঞ্জুর হত্যা মামলার আসামি হয়েই চলে গেলেন এরশাদ। রাষ্ট্র চাইলে মামলাটির রায় অনেক আগেই হয়ে যেত পারতো। উল্লেখ্য ১৯৯০ সালে ক্ষমতা ছাড়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগে ৪৩টি মামলা দেওয়া হয়। মোট ৪২ মামলা থেকে অব্যাহতি ও খালাস পেয়েছেন এরশাদ।


যাদের দেয়া স্বৈরাচারী তকমা নিয়ে ক্ষমতাচ্যুত হয়েছিল আবার তাদের অনুকম্পায় রাষ্ট্রীয় পদ (বিরোধী দলীয় নেতা), পদবি (প্রধানমন্ত্রীর বিশেষ দূত), অতিবিশিষ্ট রাষ্ট্রীয় চিকিৎসা ও শেষমেশ রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে সাবেক প্রধান সামরিক আইন প্রশাসক, সাবেক সেনাপ্রধান, সাবেক [তথাকথিত] স্বৈরশাসক, সাবেক রাষ্ট্রপতি, সদ্য-সাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চলে যাওয়াটা রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের জন্য একটি পাঠ্য অন্বেষণ বিষয়বস্তু হয়ে থাকবে ভবিষ্যতে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×