তোমার কি আমাকে পেতে ইচ্ছা করেনা ?
শুধু এই নরম শরীর নয় , পুরো আমাকে ?
তোমার কি আমাকে জয় ইচ্ছা করেনা ?
ক্ষণিকের উত্তেজনায় নয়, পুরো শতভাগের জন্য।
তুমি আছ আমার পুরো স্বত্তায়,শিহরনে
তুমি আছ আমার প্রতিটি নিশ্বাসে, প্রতিটি ক্ষনে
তুমি কি বুঝ না কতটা ভালবাসি তোমায়
তাও কেন খালি একটা শরীর ভাব আমায়।
শরীর ছাড়াও আমার মন বলে কিছু আছে
যে কিনা একটু আদর চায়, চায় ভালবাসা
চায় তোমাকে পেতে, তোমাকে জয় করতে
তোমার সাথে মিশে যেতে সময় আর কালের বিভেদ ভুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

