একপেশে প্রেমপত্র
০২ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম প্রথম ভালো লাগতো না তোমাকে, তার চেয়ে কদম ছিল প্রিয়। ম্লান ফুলদানিতে বহুদিন অজর প্রেমের নামে হাসতো সে নিষ্পাপ ভঙ্গিমায়। পৃথিবীতে সুখ অস্থায়ী অভাগটা না জেনে হুট করে একদিন ধূপ করে যেত মরে। আগে খিচুড়ি প্রধান ছিলে তুমি, অনেকবার জানালা খুলে তোমার সাথে খেয়েছি সে ইহলৌকিক সুধা- তুমি মানে এতটুকুই আমার- প্রেমের মাঝে, খাবারের মাঝে সীমায়িত শৃঙ্খলে। বলবে স্বার্থপর, হৃদয়হীন আমি, বলো ক্ষতি নেই, কিন্তু বলো না ভুলে গেছি আঁধারের কোলে নেমে আসা তুমুল জীবনের ছন্দগুলো, অসীম আকাশের মাঝে দুর্ধর্ষ কালো পর্দা অথচ আড়ালে মমতা নিয়ে কী নাটুকেপনা তোমার। আর এখন স্মৃতিকাতরতার বীজ তোমার জন্য প্রতিদিন শিমুল তুলা উড়ায় আকাশে বাতাসে নিস্তরঙ্গ চারধারে, তুমি কি সেই তুলার খোঁজ পাও? জানো, ভালবাসা বুঝাতে পারে না যারা সখেদে অন্তরীণ হয়, অনেক মেদবহুল কুসুমচিত্র আঁকে, তোমার দোহাই- আমাকে বিকলাঙ্গ না করে পরম দয়িত ভেবে নাও.........
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন