somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দৃষ্টিপ্রতিবন্ধিদের একটা অনুস্ঠানে গিয়েছিলাম। যাবার আগে বুঝিনি কি উপলদ্ধি নিয়ে ফিরে আসবো, শুধুই জেনেছিলাম একটা নাচ করতে হবে। বেছে নিয়েছিলাম একটি রবীন্দ্র সংগীত। যেটা ঐ অনুস্ঠানের জন্য যথার্থ মনে হয়েছিলো।

অনুস্ঠানে দর্শক স্রোতাদের দুই তৃতীয়াংশ যে দৃষ্টিপ্রতিবন্ধি সেটা গ্রীন রুমে বসে থাকার সময় বুঝিনি। স্টেজে উঠলাম। ধীর লয়ে বেজে উঠলো গান,নাচ শুরু হল। "আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা।"

পিন পতন নীরবতায়, হিম ঘরের স্তব্ধতা নেমে আসলো যেন চারিদিকে। হঠাৎ খেয়াল করলাম সারি সারি কালো চশমায় ঢাকা চোখ, ছোট ছোট শিশুমুখগুলি,অখন্ড মনোযোগে, হদয় দিয়ে উপভোগ করছে নাচ। এক সেকেন্ডের জন্য চমকে উঠলাম হয়তোবা। সাথে সাথেই সামলে নিলাম। চকিতে মনে পড়লো, দৃষ্টিপ্রতিবন্ধিদের অন্যান্য ইন্দ্রীয়গুলি সাধারনদের তুলনায় অতিমাত্রায় প্রখর। অন্যরা চর্মচক্ষুতে তাল ,লয় ,সোম ফাঁকের যে সুক্ষভুল টুকু ধরতে পারবেনা , সামান্য সে ভুল অনেক বড় ভাবেই ধরে ফেলতে পারবে ওরা। কারন ওরা নাচটি চর্মচক্ষুতে দেখছিলোনা ওরা দেখছিলো হদয় দিয়ে।

ছোট্ট ছোট্ট শিশুগুলি , এদের মাঝে কেউ কেউ জন্মান্ধ। প্রকৃতির এত আলো, এত রুপ কখনও যাদের চোখে ধরা দেয়নি, কখনো প্রিয় মাতৃমুখটি ও যাদের দেখা হয়নি দুচোখের আলোয়। তারা মন দিয়ে উপভোগ করেছিলো সূরের মূর্ছনা। ওদের জন্য আমার এ ক্ষুদ্র উপহারটুকু।

ডিনার শুরুর আগে ওদের সাথে কিছুক্ষন সময় কাটাতে ইচ্ছে হল। স্বর্গের দেবশিশু আমি কখনও দেখিনি কিন্তু মর্ত্যের দেবশিশুদের কথা আগেই বলেছি। আর দৃষ্টিশক্তিহীন এই ফুলের মত শিশু গুলিকে আমি কিসের সাথে তুলনা করবো??ইচ্ছে হচ্ছিলো যদি পারতাম বুক দিয়ে শুষে নিতাম ওদের কষ্টগুলো। সব থেকে কষ্ট হচ্ছিলো এটা ভেবে যে,ছোট বেলার রংগীন চোখে আমি যে বর্ণীল পৃথিবী দেখেছিলাম, এই ফুলের মত শিশুগুলোর তা দেখা হলনা। ভাবনাটা আমাকে কষ্ট দিচ্ছিলো।
তখনই মাথায় এলো এদের জন্য কি আমি কিছু করতে পারিনা?
আমি কি পারিনা কিছুসময় হাসি আনন্দ গানে ওদের জীবনটা ভরিয়ে তুলতে। জগতে অনেক মানুষ, অনেক অনেক মহৎ মানুষ জন্মেছেন আমি তাদের তুলনায় অতি ক্ষুদ্র। তবে আমার মত পিছুটানহীন মানুষ গুলো এগিয়ে না এলে সংসারের শত বেড়াজালে আবদ্ধ কজন মানুষ পারবে ওদের জন্য এগিয়ে আসতে?
ভাবনাটা আমাকে ভাবাচ্ছে।
একটা সূর মাথায় গুন গুন করে ভেসে চলেছে...
পৃথিবী আমারে চায় , রেখোনা বেধে আমায়
খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহূডোর।

আমার সামনের পৃথিবীটা খোলা পড়ে রয়েছে। এইবার আমার সত্যি করেই কিছু ভাবার সময় হয়েছে।

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
৫৫টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×