দাম বাড়ছে। দাম বাড়ছে সবকিছুর। বাড়ছে খরচ...
বাড়ুক...
তাতে তাদের কি?? তাদের আছে টাকার অঢেল ভাণ্ডার...লুকোনো কিংবা প্রকাশ্য...
সরকারেরও চিন্তা কি?! সরকারি গাড়ি সরকারি তেলে সরকারি ড্রাইভার চালিয়ে নিয়ে আসে সরকারি টাকায় করা বাজার...টাকার উৎস জনগনের কি হল, তা ভাবার অত সময় কোথায়? বিদেশি মেহমান আসছেন, তাদের আপ্যায়ন করতে হবে না??
যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, বুঝতেসি না কি করব। ...
এককালে ট্যাক্সিতে চড়ার টাকা ছিল...ভাড়া বাড়ল...সহায় হল পাবলিক বাস, আর এখন?... পকেটে হাত দিয়ে দেখি রিকশায় চড়ার পয়সাটাও নেই।
হাঁটা শুরু করি...অজানা গন্তব্যের দিকে।
বিদ্যুতের দাম বাড়ছে। আগের চেয়ে অনেক বেশি হিসাব করে চালাতে ফ্যান, লাইট, কম্পিউটার...কবে হয়তো দেখা যাবে নেটের বিলের টাকাটাও জোগাড় করতে পারছি না...প্রথমে যাবে নেট, তারপর বেচে দিব কম্পিউটার...একসময় লাইট-ফ্যানও চলবে না আর...
ফিরে যাব সেই আদিমযুগে...কি প্রয়োজন ইন্টারনেট, কম্পিউটার, ফ্যানের? যানবাহন কিংবা রান্না করা খাদ্যের??
আধখানি ছেঁড়া নেংটি পড়ে ঘুরে বেড়াব...
গাছ থেকে ফলমূল আর রাস্তাঘাট থেকে কুকুর-বিড়াল শিকার করে কাঁচা মাংস দাঁত দিতে ছিঁড়ে ছিঁড়ে খাব (যে অবস্থা বনের খোঁজ পাওয়াই মুশকিল,আর বনের পশুপাখি!!!)
ফিরে যাব আদিম উন্মত্ততায়...
নাহ,পারব না...মনে হয়না পারব একজন বড় ভাইকে কুপিয়ে জখম করতে,পারব না গুরুর গায়ে হাত তুলতে,পারব না নিজের বোনকে ধর্ষণ করে,রক্তাত্ত করে হত্যা করতে...
আমাকে দিয়ে কিছুই হবে না, আদিম যুগেও টিকতে পারব না আমি...
পড়াশোনায় কখনই খুব খারাপ না হলেও সবসময়ই ছিলাম সেইরকম ফাঁকিবাজ...কলেজেও আমার ফাঁকিবাজির বহর দেখে এক বড়ভাই আফসোস করে বলেছিলেন,"যেই রকম চলতেসো,তোমার সামনে তো আমি খালি অন্ধকার দেখতেসি..."
ভাইয়া আজ কথাটি বললে বলতাম,"ভাইয়া,...আমি যাই করি না শুধুই অন্ধকার দেখছি...অশ্লীল রকমের কালো অন্ধকার..."
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




