somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশম জাতীয় সংসদ ও জামাত-শিবিরঃ

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও সমমনা দলগুলো। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রে লিপ্ত জামাতে ইসলামীর চাপে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি। জামাত শুধু এখানেই থেমে থাকেনি, বরং নির্বাচন-কালীন সরকার ব্যবস্থা সংস্কারের নামে বিএনপি কে কথিত আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য করে। আর পর্দার আড়াল থেকে কখনো অডিও আবার কখনো ভিডিও বার্তার মাধ্যমে ঘোষিত বিএনপি নেতাদের এই সকল কর্মসূচির সুযোগ নিয়ে জামাতের ছাত্র সংগঠন শিবির দেশব্যপী তান্ডব ও হত্যাযজ্ঞ শুরু করে। তারা এই নির্বাচন বানচালের জন্য নির্বাচনের দিন পর্যন্ত দেশের সর্বত্র জ্বালাও-পোড়াও এবং হত্যাকান্ড চালিয়ে যায়।

কিন্তু এর পরও যথাসময়ে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে শিবির আরও হিংস্র হয়ে উঠে। তারা নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তি এবং যারা ভোট দিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও ব্যবসা-প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেয়।
কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও নব-নির্বাচিত সখ্যাগরিষ্ঠ দল আওয়ামীলীগ গতকাল সরকার গঠন করেছে। আর এদিকে রাজনীতির মাঠে একের পর এক কৌশলগত পরাজয়ে কোনঠাসা দল বিএনপি'র প্রধানও নির্বাচন পরবর্তী সাক্ষাতকারে জামাতকে ত্যাগ করার ইংগিত দিয়েছেন।

এদিকে গত বছরের পুরোটা সময় সারাদেশে ধারাবাহিকভাবে সহিংসতা চালিয়ে যাওয়ার পরও পুরো বছরেই ঢাকা'য় ঢুকতে ব্যর্থ হয় জামাত-শিবির। যদিও জামায়াতের দাবি, ১৮ দলীয় জোটের আন্দোলনে জামায়াত কর্মীরা ঢাকায় না থাকায় সেখানে ১৮ দল কিছুই করতে পারেনি। বরং দলটি উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চল সহ দলের শক্তিশালী অবস্থান এমন এলাকায় কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল। আর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজারে জামায়াত কর্মীদের সহিংসতার কারণে চিন্তিত হয় সরকার। এমনকি বিএনপির ঘাঁটি বগুড়ায়ও জামায়াতকেই করতে হয়েছে ‘যা করার’।

অন্তর্বর্তী সরকারের পতন, নির্বাচন প্রতিহত, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে সরকার গঠন করতে না দেওয়া প্রভৃতি কর্মসূচি একের পর এক ব্যর্থ হওয়ায় এবং সর্বশেষ বিএনপি প্রধানের জামাতকে ত্যাগের ইংগিত জামাতকে নতুন করে ভাবাতে শুরু করেছে। এদিকে আবার আওয়ামীলীগ সরকার গঠন করায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতের শীর্ষ নেতাদের মৃত্যুদন্ডের বিষয়টিও জামাতকে নতুন করে ভাবিয়ে তুলেছে। তাই তারা বিএনপি কে ছাড়াই নতুন কর্মসূচীর পরিকল্পনা করছে। আর এ সকল কর্মসূচীর আওতায় তারা সরকারকে বিপাকে ফেলার জন্য দেশব্যাপী নাশকতার পাশাপাশী তালেবান/আল-কায়েদা'র মত করে আত্মঘাতী হামলাও করতে পারে!

এদিকে আগামীতে জামাত-শিবিরের এই সকল কর্মসূচির কথা ভেবে আওয়ামীলীগও বিতর্কিতদের বাদ দিয়ে পরিক্ষিত ও অভিজ্ঞদের সমন্বয়ে নতুন মন্ত্রীসভা গঠন করেছে। এখন দেখা যাক শেখ হাসিনার সরকার এই সকল অপশক্তির মোকাবেলা করতে কতটুকু সফল হয়.......
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×