আমি দাঁড়িয়ে আছি
ভিজে চুপসে যাচ্ছি
হাতে কদম ফুল নিয়ে ।
তুমি থাকলে হয়ত নিষেধ করতে
মৃদু শাসন করতে
বকুনি দিতে
তুমি কি জানতে আমার কত ভাল লাগার ভালবাসার স্মৃতি
তোমার বকুনির সাথে মিশে আছে।
ভিজছি আর দেখছি
কদম ফুল গুলকে আজ কেমন যেন লাগছে
অথচ দেখো তোমার খোপায়
স্নিগ্ধ চুল , আর কাচা হলুদ রঙ এর সাথে
কি সুন্দর ই না লাগত !
সবকিছু আগের মত আছে
কদমফুল, আমি , আর আমিত্ত্য
এখনো কদম ফুল পেলে হাতে নিয়ে নেই
হাতে রাখি যতক্ষণ তা শুকিয়ে না যায় ।
তোমার ভালবাসা এখনো আমাকে ভিজিয়ে রাখে
তোমার আমিত্ত্য কি শুকিয়ে গিয়েছে ? ? ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

