রাত্রি কথন - ১
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুমের সাথে আড়ি;
আমার একলা বালিসখানি।
পর্দা ঘেরা ঘরে;
আমায় দেখতে বাহির নারে!
জেনেছি তার কথা;
তাই সেটাই মেনে চলা।
... ... ...
"রাত জাগা নয় ভালো;
তাই নিভিয়ে রাখো আলো।
মনের ঘরে দুয়ার;
তোমার কেনই বা দরকার!
জোৎস্না রাতের মায়া;
তোমার দেখতে সে যে মানা!
ব্যালকনিতে বসা;
ওমা! নোংরা, কি লজ্জা!
ঘরে তোমার বউ;
তুমি চুপটি করে শোও।
বউ শুয়েছে খাটে;
তুমি শোওনা সোফার কোলে!
দু'জন মিলে শোয়া;
না না, সর্বদা তা হয়না।
রাত্রি খানিক বাকি;
চুপ, ঘুমাও এখন দেখি!
পাশবালিশটা ছাড়;
আমার ঘুম পেয়েছে, মান।
তন্দ্রা টুটে গেলে;
সমস্ত রাত নিদ্রাহীনে, থাকতে হবে জেগে।
অসুস্থ বোধ হবে;
তাই ঘুমোও চুপটি করে।"
... ... ...
এপাশ ওপাশ করি;
আর আঁধার গুনে চলি।
একটুখানি বসি;
আবার সটান শুয়ে থাকি।
ইচ্ছে বাহির দেখি;
তবু হয়না সাহসখানি।
কারণ সে অনন্য;
রাজকুমারী ঘুমিয়ে আছে, সবই যে তার জন্য।।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন