একদা রাজা হাতে হারিকেন আর বাশ নিয়ে মরুভুমিতে হাঁটছিল,যার শেষ মাথায় তেলের শিশি লাল সুতা দিয়ে বাঁধা,গায়ে ছোট্ট করে লেখা “ঘুড়ির পিছে ছুটবি না”।
উদাস রাজা হারিকেনর আলো কমিয়ে এলোমেলো ভাবতে শুরু করে “ ঢেউহীন নদীর সমুদ্র পাওয়ার ইচ্ছেটা এতো বেশী কেন ?”
ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রাজা, স্বপ্নে ভোরের বাতাস এসে বলে , “ রাজা মশাই ঢেউ তুলেছি, চুলুন সমুদ্র দেখে আসি”।
তারপর,
হারিকেন আর বাশ হাতেই রাজা, ঘুড়ির আর সমুদ্রের রাজ্যে এসে দেখে রানী একা , “ঘুম ভেঙে যায়”-
আর একটা গল্প শুরু হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


