অপেক্ষা
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অস্ত রবির আলোকচ্ছটায়,
তোমায় দেখবো বলে -
আজো খুলে বসি বাতায়ন।
দখিনা বাতাস আমায় শুধায়,
যার তরে করেছো পণ-
ক্ষনিকের চাওনিতে;-
সে কি তোমায় ভাবছে আপন?
খানিক হেসে আমি উঠে যাই,
বাতাসের সাথে গা মিশিয়ে তারে শুধাই;-
জেনে রেখো একটি কথা সত্য,
যাকে আমি ভাবি শয়নে-স্বপনে,
সেও আমায় ভাবে নিত্য।
পথের ধুলোরা হেসে উঠে বলে,
পড়ে আছো আজো তাহার ছলনায়;
তাহার কথাই ভেবে চলেছো;-
বেঁচে আছো কি তবে তাহার করুনায়?
আমি শুধাই ধুলারে,
ছলনা জানেনা ওই দুটি চোখ,
যেখানে নেই করুনা;-
আমাকেও সে ভাবছে বসে-
এটাই সত্যি ধারণা।
দূর দিগন্তে চেয়ে আজও একা বসে,
প্রহর গুনি অপেক্ষার,
এতোদিনেও সে বলে না এসে,
আমায় করে নাও তোমার?
বাতাস-ধুলার প্রশ্নজালে,
জর্জরিত ভালবাসার আঁকুতি-
বাস্তবতার নির্মমতায়;-
প্রশ্নজালে বিদ্ধ জীবন;
ফিরে পায় তার নিজের গতি।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন