যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গতকাল আমরা কাঁপিয়ে তুলেছিলমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সন্ধ্যে সাড়ে ছ’টায় মশাল হাতে নিয়ে গোটা ক্যাম্পাস ঘুরে বেড়ায় আমাদের আলোর মিছিল।
আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে ওঠে আমাদের সম্মিলিত কন্ঠে। দাবী একটাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই। নিজামী,সাঈদি,কাদের মোল্লা,গোলাম আজমদের ফাঁসি চাই।
সন্ধ্যে ছ’টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে জড়ো হতে থাকে ছাত্র-ছাত্রীরা। সাড়ে ছ’টার দিকে হাতে মশাল নিয়ে বেরিয়ে পড়ে তারা। গোটা ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয় জাগরণ মঞ্চের প্রতিবাদী আলোর মিছিল।
একটু অন্য প্রসঙ্গে আসি।
গোটা দেশ যখন আন্দোলনে উত্তাল, যখন গোটা দেশ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চায়, ঠিক সেই সময় জামাত-শিবিরের কিছু ফেইসবুক পেইজ এই আন্দোলন নিয়ে কুৎসা রটাচ্ছে।শাহবাগের প্রাণের আন্দোলনকে তারা নোংরা ভাষায় গালিগালাজ করছে।ফটশপে ছবি এডিট করে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিচে এ জাতের ১২ টি পেইজ এখন পর্যন্ত সনাক্ত করতে পেরেছি। এগুলো দিয়ে দিলাম। আসুন, এই পেইজগুলোকে ব্লক করে এদের অপযাত্রা থামিয়ে দেই।
১. https://www.facebook.com/basherkellapage/info
২.https://www.facebook.com/pages/রাহবার/456244231096584
৩. https://www.facebook.com/Orna.Porun?fref=ts
৪. https://www.facebook.com/Back.to.Allah.bangla
৫. https://www.facebook.com/BrekimNiuja?fref=pb
৬. Click This Link
৭. Click This Link set=at.333004770075005.72593.100000964539010.1258527317&type=1&relevant_count=1&ref=nf
৮. https://www.facebook.com/faraejiandolon
৯. https://www.facebook.com/EshoShibirKori
Click This Link
১০. http://www.facebook.com/mahdichoncholl
১১. http://www.facebook.com/ConverseNews
১২.
Click This Link
আরও একটি কথা।
আমরা জানি, জামাত-শিবির দ্বারা পরিচালিত এদেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেমন রেটিনা কোচিং সেন্টার, ইবনে সিনা,ফোকাস ইত্যাদি, ইত্যাদি.....। এই প্রতিষ্ঠান গুলো এদের আয়ের উৎস।এদেশে যখন তারা ধংসাত্মক কর্মকান্ডের প্রস্তুতি নেয়, তখন এই প্রতিষ্ঠান গুলো তাদের অর্থনৈতিক সাহায্য দেয়। ফলে তাদের কাজটা সহজ হয়ে যায়।
এগুলোকে থামানোর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। আমি এদেরকে বর্জন করেছি। আপনাকেও বর্জন করার কথা বলছি। আপনিও অন্যজনকে বলুন। এভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
আজ আমরা জেগে উঠেছি। কে আমাদের ঠেকাবে ?
জয় আমাদের হবেই হবে ।।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




